ঢাকা | বঙ্গাব্দ

উত্তরাধিকার নিয়ম পরিবর্তনের বিপক্ষে তাকাইচি

রীতি অনুযায়ী, কেবল একজন পুরুষই সম্রাটের উত্তরাধিকার হতে পারেন। এই বংশের ইতিহাস প্রায় ২ হাজার ৬০০ বছরের।
  • অনলাইন ডেস্ক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তরাধিকার নিয়ম পরিবর্তনের বিপক্ষে তাকাইচি সানায়ে তাকাইচি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশটির সম্রাট পরিবারে পুরুষদের উত্তরাধিকার সংক্রান্ত নিয়ম পরিবর্তনের বিরোধিতা করেছেন। শুক্রবার পার্লামেন্টে তিনি এ কথা বলেন। টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


তিনি বলেন, বিষয়টি পর্যালোচনা করা বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তকে সম্মান করি। ‘সম্রাট পরিবারের পুরুষ বংশধরদেরই কেবল উত্তরাধিকারী হিসেবে রাখা উচিত’-বলে প্যানেলটি মত দেয়। তাকাইচি জানান, সরকার এমনকি তিনিও ব্যক্তিগতভাবে এই মতকে সম্মান করেন। তবে এর আগে প্রধানমন্ত্রী বলেন, সম্রাট পরিবারের নিয়ম সংশোধন একটি ‘জরুরি বিষয়’।


প্রচলিত রীতি অনুযায়ী, কেবল একজন পুরুষই সম্রাটের উত্তরাধিকার হতে পারেন। এই বংশের ইতিহাস প্রায় ২ হাজার ৬০০ বছরের। তবে জনমত জরিপে বলছে, জাপানিদের বড় অংশ নারীকে সিংহাসনে বসানোর পক্ষে।


সূত্র: এএফপি


এসজেড