ঢাকা | বঙ্গাব্দ

ইরানে বড়ো ধরনের হামলার ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘ইরানে বড় ধরনের অভিযান শুরু করেছে। লক্ষ্য, ইরান সরকারের হুমকি থেকে আমেরিকান জনগণকে রক্ষা করা।’
  • অনলাইন ডেস্ক | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ইরানে বড়ো ধরনের হামলার ঘোষণা ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প।

ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী ও দেশটির নৌবাহিনী ধ্বংসে যুক্তরাষ্ট্র বড়ো ধরনের হামলা শুরুর ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পাম বিচ থেকে এএফপি এ খবর জানিয়েছে।


ফ্লোরিডায় নিজের গলফ ক্লাব থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘মার্কিন সেনারা ইরানে বড় ধরনের অভিযান শুরু করেছে। আমাদের লক্ষ্য ইরান সরকারের দেওয়া সরাসরি হুমকি থেকে আমেরিকান জনগণকে রক্ষা করা। আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব, তা মাটির সঙ্গে মিশিয়ে দেব। সবকিছু আবারও চিরতরে নিশ্চিহ্ন হবে। আমরা তাদের নৌবাহিনীও ধ্বংস করে দেব।’


ইরানি সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, তাদের সামনে দুটি পথ-‘দায়মুক্তি অথবা নিশ্চিত মৃত্যু।’ অন্যদিকে, ইরানি নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে।


সূত্র: এএফপি


এসজেড