ঢাকা | বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে ‘নতুনভাবে গড়ে তোলার’ ঘোষণা

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই ৯০টি নতুন সংস্কারের একটি বিশাল প্যাকেজ ঘোষণা করেছেন।
  • অনলাইন ডেস্ক | ০২ মার্চ, ২০২৬
আর্জেন্টিনাকে ‘নতুনভাবে গড়ে তোলার’ ঘোষণা হাভিয়ের মিলেই।

রোববার সংসদে এক ভাষণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই ৯০টি নতুন সংস্কারের একটি বিশাল প্যাকেজ ঘোষণা করেছেন। তিনি বলছেন আগামী ৫০ বছরের জন্য আর্জেন্টিনাকে ‘নতুনভাবে গড়ে তোলার’ উদ্দেশ্যেই এই সংস্কার। খবর বার্তা সংস্থা এএফপি’র।


প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই বলেছেন, ‘এই সংস্কারগুলো অর্থনীতি, করনীতি, ফৌজদারি আইন, নির্বাচনী ব্যবস্থা, শিক্ষা, বিচার ব্যবস্থা ও প্রতিরক্ষা খাতের উন্নয়ন করবে বলে আশা করা হচ্ছে। তবে তার ভাষণ নিয়ে বিরোধী দলের আইনপ্রণেতাদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডাও লক্ষ্য করা গেছে।’


সূত্র: এএফপি


এসজেড