ঢাকা | বঙ্গাব্দ

হামলা ‘অন্তহীন যুদ্ধে’ রূপ নেবে না

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি এখনই কোনো ব্যবস্থা নেওয়া না হতো, তবে ভবিষ্যতে আর কিছুই করার থাকত না।’
  • অনলাইন ডেস্ক | ০৩ মার্চ, ২০২৬
হামলা ‘অন্তহীন যুদ্ধে’ রূপ নেবে না বেঞ্জামিন নেতানিয়াহু।

বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল সোমবার ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট মধ্যপ্রাচ্য সংঘাত ‘অন্তহীন বা দীর্ঘমেয়াদী যুদ্ধে’ রূপ নেবে না, তবে ‘কিছুটা সময় লাগতে পারে’। তিনি ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন, ‘এই সামরিক অভিযান হবে ‘দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ। এতে কিছুটা সময় লাগতে পারে, তবে এটি বছরের পর বছর সময় লাগবে না।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।


পারমাণবিক স্থাপনায় হামলার কারণ বর্ণনা করেছেন নেতানিয়াহুর দাবি, ইরান এমন কিছু নতুন পারমাণবিক কেন্দ্র তৈরি করছিল যা আগামী কয়েক মাসের মধ্যে হামলার নাগালের বাইরে চলে যেত। নেতানিয়াহু বলেন, ইরান নতুন নতুন পারমাণবিক স্থাপনা এবং আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরি শুরু করেছিল। এর ফলে তাদের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি আগামী কয়েক মাসের মধ্যেই পুরোপুরি নিরাপদ বা সুরক্ষিত হয়ে যেত।


ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি এখনই কোনো ব্যবস্থা নেওয়া না হতো, তবে ভবিষ্যতে আর কিছুই করার থাকত না।’ মূলত এই পরিস্থিতির কারণেই ইরানে হামলা চালানো জরুরি হয়ে পড়ে বলে জানান তিনি।


সূত্র: এএফপি


এসজেড