ঢাকা | বঙ্গাব্দ

নেপালে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে কারা ক্ষমতায় আসবে, তা নির্ধারণে আজ ভোট দিচ্ছেন দেশটির প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার।
  • অনলাইন ডেস্ক | ০৫ মার্চ, ২০২৬
নেপালে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু ভোটগ্রহন চলছে।

হিমালয় কন্যা নেপালে আজ বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্নীতিবিরোধী প্রাণঘাতী আন্দোলনের মুখে নেপালের তৎকালীন সরকার পতনের ছয় মাস পর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


২০২৫ সালের সেপ্টেম্বরের গণঅভ্যুত্থানের পর থেকে দায়িত্ব পালনকারী অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে কারা ক্ষমতায় আসবে, তা নির্ধারণে আজ ভোট দিচ্ছেন দেশটির প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার। স্থানীয় সময় বিকেল ৫টা (জিএমটি ১১১৫ ঘণ্টা) পর্যন্ত ভোটগ্রহণ চলবে।


সূত্র: এএফপি


এসজেড