ঢাকা | বঙ্গাব্দ

প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত

এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, যুদ্ধের শুরুর দিকে ইরানি হামলায় সাত মার্কিন সেনা নিহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ১১ মার্চ, ২০২৬
প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত পেন্টাগন।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 


মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে বলেন, ‘আহতদের অধিকাংশই সামান্য আঘাত পেয়েছেন এবং ১০৮ জন সেনা ইতোমধ্যে কাজে ফিরে গেছেন। আটজন সেনা গুরুতর আহত অবস্থায় তালিকাভুক্ত রয়েছেন এবং সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সেবা পাচ্ছেন।’ 


এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, যুদ্ধের শুরুর দিকে ইরানি হামলায় সাত মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন কুয়েতে এবং একজন সৌদি আরবে নিহন হন। পেন্টাগন প্রধান পিট হেগসেথ মঙ্গলবার দাবী করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা তীব্রতর হচ্ছে; আর ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে।


সূত্র: এএফপি


এসজেড