শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে জাতীয় সংসদে কোনো আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ রোববার (২৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই বাস্তবতাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে লেখেন— আজ শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে একজন সংসদ সদস্যও মুখ খুললেন না। এটাই আজকের বাস্তবতা।
সংসদ সদস্যদের এই নীরবতার সমালোচনা করলেও তিনি ন্যায়বিচার নিয়ে নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানান। তিনি আরও যোগ করেন, তবুও আমরা হতাশ নই। ইনশাআল্লাহ, জনতার আদালত এবং আল্লাহর আদালতে এই অন্যায়ের বিচার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই বিচারপ্রক্রিয়া নিয়ে রাজপথে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার রয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। তবে আজকের সংসদ অধিবেশনে এই বিষয়ে কোনো জনপ্রতিনিধি কথা না বলায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
thebgbd.com/NIT