ঢাকা | বঙ্গাব্দ

ইরান চুক্তি ‘শিগগিরই’ হতে পারে

ইরানের সঙ্গে চুক্তি হতে পারে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানে একটি চুক্তির সম্ভাবনা দেখছি। এটি শিগগিরই হতে পারে।’
  • অনলাইন ডেস্ক | ৩০ মার্চ, ২০২৬
ইরান চুক্তি ‘শিগগিরই’ হতে পারে ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ ‘শাসন পরিবর্তন’ ঘটিয়েছে। তেহরানের সঙ্গে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে বলেও তিনি জানিয়েছেন। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


এক মাসব্যাপী যুদ্ধে বহু ইরানি নেতা নিহত হওয়ার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইতোমধ্যেই শাসন পরিবর্তন হয়েছে। নতুন নেতৃত্ব ‘অনেক বেশি যুক্তিসংগত।’ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা শাসন পরিবর্তন দেখেছি। আমরা এখন ভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি। আগে যাদের সঙ্গে কেউ কথা বলেনি, তারা এখন নেতৃত্বে। এটাকেই শাসন পরিবর্তন বলব।’ আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ইরানে একটি চুক্তির সম্ভাবনা দেখছি। এটি শিগগিরই হতে পারে।’


সূত্র: এএফপি


এসজেড