অ্যাপলের বহুল প্রতীক্ষিত ইভেন্ট এডব্লিউই ড্রপিং অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। ইভেন্টে উন্মোচিত হবে নতুন আইফোন ১৭ সিরিজ। তবে তার আগেই ফাঁস হয়েছে একটি চমকপ্রদ তথ্য। জানা গেছে আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে ছোট আকারের ডাইনামিক আইল্যান্ড থাকতে পারে!
ইকোনমিক টাইমস বলছে, এক্স (পূর্বে টুইটার) এর এক টিপস্টার দাবি করেছেন, নতুন প্রো সিরিজের ফোনে ডাইনামিক আইল্যান্ড আগের তুলনায় ছোট হবে। যদিও সোর্সের নির্ভরযোগ্যতা সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। তবে বেশ কিছু ছবি এই দাবির পক্ষে সাক্ষ্য দিচ্ছে বলে জানিয়েছে ম্যাকরিউমরস।
ডাইনামিক আইল্যান্ড প্রথম আসে ২০২২ সালের আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্স মডেলে। এরপর এটি ধারাবাহিকভাবে ১৫ সিরিজ এবং ১৬ ফ্ল্যাগশিপ মডেলগুলোতে যুক্ত ছিল। তবে উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বের হওয়া ১৬ই সিরিজে এটি ছিল না।
এখন পর্যন্ত ডাইনামিক আইল্যান্ড ডিজাইনে বড় কোনো পরিবর্তন আসেনি। তাই হঠাৎ করে এর আকার ছোট হওয়ার সম্ভাবনা প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল বাড়িয়েছে। যদিও অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে অনেকেই ধারণা করছেন—বড় স্ক্রিন স্পেস বাড়াতে বা ভবিষ্যতে এই ফিচারটি পুরোপুরি বাদ দেওয়ার প্রাথমিক ধাপ হতে পারে এটি।
thebgbd.com/NA