ঢাকা | বঙ্গাব্দ

বিদ্যুৎবিচ্ছিন্ন তেহরানের একাংশ

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তেহরানের পূর্বাঞ্চলের বাসিন্দারা বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ৩১ মার্চ, ২০২৬
বিদ্যুৎবিচ্ছিন্ন তেহরানের একাংশ ইরান।

ইরানের রাজধানী তেহরানে মঙ্গলবার বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ‘তেহরানের বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার পর কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।’ এদিকে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, তেহরানের পূর্বাঞ্চলের বাসিন্দারা বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং বিদ্যুৎ সংযোগ সচল করতে কাজ চলছে।


সূত্র: এএফপি


এসজেড