গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. সিদ্দিক মোল্লা।
আজ রোববার বেলা ১২টায় উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
সদ্য পদত্যাগকারী নেতা মো. সিদ্দিক মোল্লা বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে সিদ্দিক মোল্লা বলেছেন, দীর্ঘদিন আগে বর্নি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তবে নতুন কমিটি হওয়ার পর বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাম আছে সেটা জানি না।