ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে টেস্টের মাঝেই ফ্লাডলাইটে আগুন

  • নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২৬
মিরপুরে টেস্টের মাঝেই ফ্লাডলাইটে আগুন ছবি : সংগৃহীত।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিনে এক অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বিতীয় সেশনের শেষ মুহূর্তে হঠাৎ করেই মাঠের দক্ষিণ পাশের একটি ফ্লাডলাইটে আগুন জ্বলতে দেখা যায়।


সাধারণত দিনের ম্যাচে ফ্লাডলাইটের প্রয়োজন না হলেও, আজ আকাশ মেঘলা থাকায় আলোর স্বল্পতা কাটাতে লাইটগুলো জ্বালানো হয়েছিল। আর তা জ্বালাতে গিয়েই বাধে বিপত্তি।

প্রেসিডেন্টস বক্সের ঠিক পেছনের সেই ফ্লাডলাইটে আগুন লাগলেও তা খুব একটা গুরুতর আকার ধারণ করেনি।

ধারণা করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

উল্লেখ্য, মিরপুর স্টেডিয়ামে ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা এবারই প্রথম নয়; এর আগে ২০২৩ সালের আগস্টে স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারির একটি লাইটে একইভাবে আগুন লেগেছিল। এবারের ঘটনাটি ঘটল দক্ষিণ পাশের টাওয়ারে।

thebgbd.com/NA