থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আজ শুক্রবার (৭ আগস্ট) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সন্দেহভাজন ১৪ বছর বয়সী নবম শ্রেণির এক ছাত্রকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় শিক্ষার্থী ও স্কুলের কর্মীরা নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছুটে যান।
কর্তৃপক্ষ সবাইকে ননথাবুরির দেবসিরিন স্কুলের আশপাশে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। দেবসিরিন স্কুল থাইল্যান্ডের একটি পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান। দেশজুড়ে এর একাধিক শাখা রয়েছে।