ঢাকা | বঙ্গাব্দ

ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ অক্টোবর, ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা : ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের অনুরোধ ফাইল ছবি


মঙ্গলবার (১৩ অক্টোবর) রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। 


প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা দুঃখজনক। এমন ঘটনা শুধু সন্ত্রাসীরাই ঘটাতে পারে।


এ সময় রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে গাম্বিয়ার করা মামলায় ইতিবাচক ফলাফলের আশা করছে বাংলাদেশ।



thebgbd.com/BYB