তিনি আরও বলেন, “যিনি সিলেটে গণভোট পরিচালনা করেছিলেন—সেই বাহারুল ইসলামের কথা জানেন কি? কংগ্রেস তাকে রাজ্যসভার সদস্য করেছিল। রাজ্যসভা থেকে বেরিয়ে আসার পর তিনি হাইকোর্টের বিচারক নিযুক্ত হন। হাইকোর্টের বিচারক হিসেবে অবসর নেওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের বিচারক হন। সুপ্রিম কোর্ট থেকে অবসর নেওয়ার পর কংগ্রেস তাঁকে পুনরায় রাজ্যসভার সদস্য করে।”
বাহারুল ইসলাম 'মুসলিম লিগ রেড আর্মি’-এর সদস্য ছিলেন বলে অভিযোগ করেছেন নিশিকান্ত দুবে। এই বাহিনী নোয়াখালীর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং চট্টগ্রাম দখল করা ও সিলেটে গণভোট (রেফারেন্ডাম) পরিচালনার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল।
“এখন সময় এসেছে ইতিহাস সংশোধন করার। পাকিস্তান-অধিকৃত কাশ্মীর যেমন পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তা পুনরুদ্ধারের সময় এসেছে, ঠিক তেমনই সময় এসেছে চট্টগ্রাম বন্দর, সিলেট এবং উত্তর-পূর্বাঞ্চলের নোয়াখালীকে পুনরুদ্ধার করার”, এএনআইকে
তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ত্রিপুরার রাজনৈতিক দল টিপরা মোথা’র প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা অভিযোগ করেছেন যে, “দেশভাগের সময় আমার ঠাকুমাকে অন্ধকারে রেখে তৎকালীন ত্রিপুরা রাজ্যের বিশাল অংশ পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল—এটি আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়।”
ত্রিপুরার রাজপরিবারের প্রধান ও আলঙ্করিক রাজা মাণিক্য বলেন, “আজ যদি আমাদের সমুদ্রপথে প্রবেশের সুযোগ থাকত, তবে ‘চিকেনস নেক’ (শিলিগুড়ি করিডোর) নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা থাকত না। তৎকালীন ভারত সরকারের এই কৌশলগত ভুল শুধু ত্রিপুরা বা উত্তর-পূর্বাঞ্চলেরই নয়, বরং পুরো জাতিরই বড় ক্ষতি করেছে। আমাদের 'গ্রেটার টিপরাল্যান্ড' আন্দোলনকে প্রায়শই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এর প্রকৃত উদ্দেশ্য সবসময়ই ছিল অতীতের ঐতিহাসিক ভুলের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চলগুলোকে পুনরায় একত্রিত করা।”
thebgbd.com/BYB