ঢাকা | বঙ্গাব্দ

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৮

পূর্ব আলজিয়ার্সের মোহাম্মদিয়া জেলায় শেষ বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
  • অনলাইন ডেস্ক | ১৬ আগস্ট, ২০২৫
আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৮ দুর্ঘটনাকবলিত বাসটি।

আলজেরিয়ার রাজধানীতে একটি বাস সেতু থেকে নদীতে পড়ে গেলে ১৮ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। আলজেরিয়ার জরুরি পরিষেবা শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।


সূত্র জানায়, পূর্ব আলজিয়ার্সের মোহাম্মদিয়া জেলায় শেষ বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে তারা জানিয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।


সূত্র: এএফপি


এসজেড