ঢাকা | বঙ্গাব্দ

আদালতে হাজির রিক মাচার

রিক মাচারের আইনজীবী বলেছেন, ‘এই আদালতে মহামান্য ডক্টর রিক মাচারের বিচার করা উচিত নয়।’
  • অনলাইন ডেস্ক | ২২ সেপ্টেম্বর, ২০২৫
আদালতে হাজির রিক মাচার রিক মাচার

দক্ষিণ সুদানের বিরোধীদলীয় নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার আজ সোমবার আদালতে হাজির হয়েছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও বিশ্বাস লংঘনের অভিযোগ আনা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।


আদালতের বিরুদ্ধে পক্ষপাতদূষ্টের অভিযোগ এনে রিক মাচারের আইনজীবী বলেছেন, ‘এই আদালতে মহামান্য ডক্টর রিক মাচারের বিচার করা উচিত নয়।’ জুবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


রিক মাচারের বিরুদ্ধে এ বছরের শুরুতে সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে তার সমর্থকরা বলছেন, অভিযোগগুলো তাকে সরিয়ে দেওয়ার এবং ২০১৮ সালের ক্ষমতা ভাগাভাগির চুক্তিকে দুর্বল করার প্রচেষ্টার একটি অংশ।


সূত্র: এএফপি


এসজেড