ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরে চাঁদা না পেয়ে শিল্পপ্রতিষ্ঠানে হামলা-ফাঁকা গুলি, আটক ৫

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সী নাংলা এলাকায় এ ঘটনা হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ নভেম্বর, ২০২৫
জামালপুরে চাঁদা না পেয়ে শিল্পপ্রতিষ্ঠানে হামলা-ফাঁকা গুলি, আটক ৫ সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় গ্রীন বায়োটেকনোলজি নামের একটি কারখানায় চাঁদার দাবিতে দেশীয় অস্ত্রধারী দুষ্কৃতকারীদের ফাঁকা গুলি ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।



আটককৃতরা হলেন- উপজেলার নাংলা ইউনিয়নের জান্নাতুল হুমায়রা জেমি, মোহাম্মদ সানি, লিখন আহমেদ সাকিব, মোশারফ মিয়া ও বরগুনা জেলার মরখালী গ্রামের মো. মাসুম। 


পুলিশ জানায়, আজ ভোরে মেলান্দহ উপজেলার গ্রীন বায়োটেকনোলজি নামের একটি কারখানার সামনে পেট্রোল বোমা বিস্ফোরণ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করে এবং হামলা চালায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। 



thebgbd.com/AR