ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে সীমান্তপারে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম।
আজ বৃহস্পতিবার (১৮ ডিমেসম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃত সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে আজ দুপুরে ঢাকার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানিয়েছেন।
thebgbd.com/NA