ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ প্রয়োজনে যতদূরই গড়াক না কেন, তা চালিয়ে যেতে প্রস্তুত তেহরান।
তেহরান থেকে এএফপি জানায়, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আরাকচি বলেন, ‘আমি মনে করি এখন পর্যন্ত তারা ভালোই শিক্ষা পেয়েছে এবং বুঝতে পেরেছে তারা এমন এক জাতির মুখোমুখি হয়েছে, যে জাতি আত্মরক্ষায় দ্বিধা করে না এবং যুদ্ধ যেখানেই গড়াক, তা চালিয়ে যেতে, প্রয়োজনে যতদূরই যেতে হয়, যেতে প্রস্তুত।’
সূত্র: এএফপি
এসজেড