জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু দলের আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বগুণের প্রশংসা করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘একজন নেতার যে শিক্ষা, বিচক্ষণতা, বাচনভঙ্গি, পরিপক্বতা ও মানদণ্ড প্রয়োজন আল্লাহ খুব অল্প বয়সেই সেই গুণাবলীর সুন্দর সমন্বয় নাহিদ ইসলামকে দিয়েছেন। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে তরুণ সমাজের মধ্যে এক ধরনের সংকোচ ও লজ্জা কাজ করত। তারা সংসদে উল্টাপাল্টা কথা বলতো, বক্তব্যে উল্টাপাল্টা কথা বলে তরুন সমাজকে লজ্জায় ফেলতো।’
ডা. মিতু লেখেন, নাহিদ ইসলামের কথা বলা, আচরণ ও উপস্থাপনা তাকে অন্য নেতাদের থেকে আলাদা করেছে। ‘তার কথা বলা, আচরণ বাংলাদেশের যেকোনো সিনিয়র নেতাকে অনেক পিছনে ফেলে। যেটা ভাবলে আমারও গর্ব লাগে যে, "আমার নেতা নাহিদ ইসলাম।"’ যোগ করেন তিনি।
তিনি আরও জানান, শুরু থেকেই এনসিপির মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার। তার বিশ্বাস, নাহিদ ইসলামের নেতৃত্বে দেশের তরুণদের স্বপ্ন ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবায়নের পথে এগোবে দলটি। তিনি বলেন, ‘এনসিপি শুরু থেকে একটাই স্বপ্ন দেখেছে সেটা হলো সংস্কার, যে দিকে, যে পথে যারাই সংস্কারের সাথে ছিলো এনসিপি তাদের সাথেই ছিলো/আছে। ইন শা আল্লাহ নাহিদ ইসলামের হাত ধরেই দেশের মানুষের, হাজারো তরুণের, জুলাই শহীদের “নতুন রাজনৈতিক বন্দোবস্ত” এর স্বপ্ন, দেশ সংস্কারের স্বপ্ন বাস্তবতার পথে এগোবে এনসিপি তা পূরণ করবে।’
thebgbd.com/NA