রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক গ্যাস সরবরাহ বন্ধের বিষয়ে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ রোববার (৩ মে) এক জরুরি বার্তায় তিতাস জানায়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে কাজ করার সময় তিতাসের একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা বা জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ দ্রুত ভালভ বন্ধ করে দেয়।
বর্তমানে পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ চলছে, যার ফলে গুলশান, বনানী ও বারিধারাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেরামত শেষ হওয়া মাত্রই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি।
thebgbd.com/NA