ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এনসিপির প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তারা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ জানুয়ারি, ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এনসিপির প্রতিনিধিদল ছবি : সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তারা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও রয়েছেন- দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মুসা।

এনসিপির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে বলেও জানানো হয়।

এর আগে গত ১৫ জানুয়ারি সপরিবারে যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর গতকাল রোববার (১৮ জানুয়ারি) যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধিদল।

thebgbd.com/NA