ঢাকা | বঙ্গাব্দ

এনসিপিতে যোগ দিচ্ছেন উত্তরার এক হাজার গার্মেন্টস শ্রমিক

  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মে, ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন উত্তরার এক হাজার গার্মেন্টস শ্রমিক ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার আরও ৩ শতাধিক নেতাকর্মী।
এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার আরও ৩ শতাধিক নেতাকর্মী

শুক্রবার (৮ মে) সকালে ঢাকা রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় দলের কেন্দ্রীয় নেতারা।

এদের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মী, ডাক্তার আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণেরা।

নেতারা জানান, শিগগিরই উত্তরার সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইন জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবে। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপি যোগদানের ফলে দলের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে বলে জানান দলের নেতারা।

thebgbd.com/NIT